News Bangla 24 BD | দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই - News Bangla 24 BD
News Head
 রাজধানীর তিন থানায় বিশেষ অভিযানে গ্রেফতার ৭১ ২১ বছর পর অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের তারকা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমার বাড়ি নির্মাণে আর্থিক অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান গাজীপুরে লাইসেন্সবিহীন হাসপাতালকে ৩০ হাজার টাকা জরিমানা গাজীপুরে ডাইং কারখানায় অবৈধ গ্যাস সংযোগের সন্ধান, সংযোগ বিচ্ছিন্ন গাজীপুরে আগামী ১৮জুন শুরু হচ্ছে জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বঙ্গতাজ তাজউদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয়ের পাশে দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্যাহত হচ্ছে পাঠদান কার্যক্রম দেশের প্রথম স্যাটেলাইটভিত্তিক ‘ওশান ডাটা সেন্টার’ উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী বিনা খরচে ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে বিটিভি বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল

দালালদের নিয়ন্ত্রণে গাজীপুর মহানগর ভূমি অফিস, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই


নুরে আলম সিদ্দিকী গাজীপুর -গাজীপুর মহানগরীর বিভিন্ন ভূমি অফিসে দালাল চক্রের দৌরাত্ম্য ক্রমেই বেড়ে চলেছে বলে অভিযোগ উঠেছে। সাধারণ মানুষ ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে পড়ছেন চরম ভোগান্তিতে। অভিযোগ রয়েছে, দালালদের মধ্যস্থতা ছাড়া অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়ছে।

ভুক্তভোগীরা জানান, নামজারি, খতিয়ান সংশোধন, ভূমি উন্নয়ন কর সংক্রান্ত কাজ কিংবা বিভিন্ন কাগজপত্র সংগ্রহ করতে গেলে অফিসের ভেতরে ও বাইরে সক্রিয় দালালদের মুখোমুখি হতে হয়। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অতিরিক্ত টাকা দাবি করে এবং দ্রƒত কাজ করে দেওয়ার আশ্বাস দেয়।

স্থানীয়দের অভিযোগ, কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর নীরব সমর্থনেই দালালদের এই দৌরাত্ম্য টিকে আছে। ফলে সেবাপ্রার্থীরা বাধ্য হয়ে দালালদের দ্বারস্থ হচ্ছেন। এতে করে সরকার নির্ধারিত ‘ফি’র বাইরে অতিরিক্ত অর্থ গুনতে হচ্ছে সাধারণ মানুষকে।
অনেক ভুক্তভোগী বলেন, সরাসরি অফিসে গিয়ে নিয়ম মেনে কাজ করতে চাইলে নানা অজুহাতে তাদের ঘুরানো হয়। কিন্তু দালালের মাধ্যমে গেলে দ্রুতই কাজ সম্পন্ন হয়ে যায়। এতে করে পুরো ব্যবস্থাপনা নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে।

সচেতন মহলের মতে, ভূমি অফিসগুলোতে দালালদের দৌরাত্ম্য বন্ধে কঠোর নজরদারি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ জরুরি। অন্যথায় সাধারণ মানুষের ভোগান্তি আরও বাড়বে এবং সরকারি সেবা কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে।

এ বিভাগের অন্যান্য সংবাদ