নাইজেরিয়ায় মসজিদে আত্মঘাতী হামলায় নিহত ২২
নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলের মাইদুগিরি শহরের এক মসজিদে দুই নারী আত্মঘাতী বোমা বিস্ফোরণ ঘটিয়ে নিজেদের উড়িয়ে দিয়েছে। এ ঘটনায় মসজিদের অন্তত ২২ মুসল্লি নিহত হয়েছে। বুধবার ফজরের নামাজের সময় ওই বিস্ফোরণ ঘটেছে।
রাষ্ট্রীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার কর্মকর্তা আব্দুল মোহাম্মেদ বার্তা সংস্থা এপিকে বলেন, বুধবার ভোরের ওই বিস্ফোরণে আরো ১৭ মুসল্লি আহত হয়েছে।
বেসামরিক আত্মরক্ষা কমিটির সমন্বয়ক আব্বা আজি জানান, মসজিদের ভেতরে এক বোমা হামলাকারী বিস্ফোরণ ঘটিয়ে নিজেকে উড়িয়ে দিয়েছে। এছাড়া বিস্ফোরণে আহতদের পালিয়ে যাওয়ার সময় মসজিদের বাইরে দ্বিতীয় হামলাকারী আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছে।
দেশটির সশস্ত্র জঙ্গিগোষ্ঠী বোকো হারামের শক্তিশালী ঘাঁটি এই মাইদুগুরিতে। নাইজেরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে লড়াই চালিয়ে আসছে আল-কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) অনুসারী এই জঙ্গিগোষ্ঠী।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 