News Bangla 24 BD | ইউরোপে ঠাঁই পাবে ৭২ হাজার শরণার্থী - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ইউরোপে ঠাঁই পাবে ৭২ হাজার শরণার্থী। শরণার্থী ইস্যুকে কেন্দ্র করে তুরস্কের সঙ্গে একটি চুক্তি চূড়ান্ত করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শুক্রবার ইইউয়ের নেতারা চুক্তিটি চূড়ান্ত করেছেন। এই চুক্তির অধীনে তুরস্কে অবস্থানরত ৭২ হাজার শরণার্থীকে বসবাসের সুযোগ দেবে ইইউ। খবর বিবিসির।

এ বিষয়ে এক টুইট বার্তায় ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট ডোনাল্ড টাস্ক জানান, তুরস্কের সাথে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের চুক্তিটি সর্বসম্মতভাবে গৃহীত হয়েছে। এদিকে অন্য এক সূত্র জানিয়েছে, এ চুক্তির আওতায় যেসব অভিবাসন প্রত্যাশী ও শরণার্থী রোববার মধ্যরাতের মধ্যে গ্রিসে প্রবেশ করবে কিন্তু আশ্রয় পাবে না তাদের আবার তুরস্কে ফেরত পাঠানো হবে।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো তুরস্কে অবস্থানরত কয়েক হাজার শরণার্থীর বসবাসের ব্যবস্থা করে দেবে বলে চুক্তিতে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এই চুক্তির ফলে তুরস্ক লাভবান হবে কেননা এতে তারা একদিকে যেমন আর্থিক সহযোগিতা পাবে তেমনি অন্যদিকে ইইউ-এর সদস্যপদ প্রাপ্তির পথ সুগম হবে বলে দাবী বিশ্লেষকদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ