News Bangla 24 BD | স্পেনে বাস দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

স্পেনে একটি বাস দুর্ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত হয়েছে। দেশটির গুরুত্বপূর্ণ শহর বার্সেলোনা এবং ভ্যালেন্সিয়ার মধ্যবর্তী সড়কে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর বিবিসির।

বাসে থাকা ৫৭ জন যাত্রী ছিল। এদের মধ্যে অধিকাংশই এ্যারাসমাস প্রোগ্রামের ছাত্র। তারা একটি আতশবাজির অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। সেখান থেকে বার্সেলোনা যাওয়ার পথে বার্সেলোনা থেকে ১শ ৫০ কিলোমিটার দক্ষিণের ফ্রেজিনাস এলাকায় দুর্ঘটনার মুখোমুখি হন তারা।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় নিহতরা সবাই নারী। তবে তাদের কারো পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। ওই বাসে যুক্তরাজ্য, হাঙ্গেরি, জার্মানি, সুইডেন, নরওয়ে, সুইজারল্যান্ড, দ্য চেক রিপাবলিক, নিউজিল্যান্ড, ইতালি, পেরু, বুলগেরিয়া, পোল্যান্ড, আয়ারল্যান্ড, ফিলিস্তিন, জাপান, ইউক্রেন এবং ফরাসি শিক্ষার্থী ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ