News Bangla 24 BD | রোহিঙ্গাদের ঘরে আগুন দিচ্ছে সেনাবাহিনী: এইচআর ডব্লিউ - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

রোহিঙ্গাদের ঘরে আগুন দিচ্ছে সেনাবাহিনী: এইচআর ডব্লিউ


রোহিঙ্গাদের ঘরে ঘরে আগুন দিচ্ছে মিয়ানমারের সেনাবাহিনীর সদস্যরাই। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস্‌ ওয়াচ (এইচআর ডব্লিউ) স্যাটেলাইট থেকে তোলা মিয়ানমারের রাখাইন রাজ্যের ওয়াপিক নামে একটি রোহিঙ্গা গ্রামের ছবি বিশ্লেষণ করে এমন তথ্য দিয়েছে। খবর বিবিসির।

এইচআরডব্লিউর তথ্যে বলা হয়, ছবিতে প্রমাণিত হয়েছে যে আগুন দেয়ার সময় সেনাবাহিনী সেখানে ছিল। এইচআর ডব্লিউ জানায়, ছবিতে দেখা গেছে, গ্রামটি যখন জ্বলছিল তখন আশপাশে সেনাবাহিনীর ট্রাক যাতায়াত করছিল।

এ নিয়ে তৃতীয়বারের মতো রোহিঙ্গাদের গ্রাম জ্বালিয়ে দেয়ার পেছনে সেনাবাহিনীর হাত থাকার প্রমাণ হাজির করল মানবাধিকার সংস্থাটি।
তবে মিয়ানমার সরকার সবসময় দাবি করেছে, রোহিঙ্গারা নিজেরাই নিজেদের ঘরে আগুন দিচ্ছে।

এইচআরডব্লিউ’র এশিয়া বিভাগের পরিচালক ব্রাড অ্যাডামস্‌ বলেছেন, এটা বিশ্বাস করা কঠিন যে সৈন্যদের চোখের সামনে ওয়া পিকের ৩০০ বাড়ি এক মাস ধরে জঙ্গিরা আগুন দিয়ে পুড়িয়ে দিল, আর সৈন্যরা সেটা বসে বসে দেখলো।

তিনি বলেন, স্যাটেলাইটের এই ছবির পর বার্মিজ সরকারি কর্মকর্তারা ধরা পড়ে গেছেন, তাদের ক্রমাগত অস্বীকৃতি যে বিশ্বাসযোগ্যতা হারিয়েছে, সেটা এখন তাদের স্বীকার করা উচিৎ।

এইচআরডব্লিউ’র সর্বশেষ এই বক্তব্যের ব্যাপারে মিয়ানমার সরকারের মুখপাত্র জ ঠেই জানিয়েছেন, রাখাইন রাজ্যের ঘটনা নিয়ে তদন্ত চলছে, সুতরাং এখন তারা কোনো মন্তব্য করবেন না।

এ বিভাগের অন্যান্য সংবাদ