News Bangla 24 BD | আফগানিস্তানে বিমানবন্দরে ৫ নারীসহ গুলিতে নিহত ৬ - News Bangla 24 BD
News Head
 আগামীকাল বৃহস্পতিবার সংসদে রাষ্ট্রপতির ভাষণ আজ বুধবার ক্ষমতাসীন দল বিএনপির সংসদীয় দলের বৈঠক ঈদুল ফিতরের আগে বুধ ও বৃহস্পতিবার তৈরি পোশাক শিল্প সংশ্লিষ্ট ব্যাংক শাখা খোলা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান যিনিই আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হবেন তাকেই হত্যা করা হবে বলে -ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী খালেদা জিয়া ছিলেন সাহসের অনুপ্রেরণা-ডা. জুবাইদা রহমান প্রথম দেখায় নিকের সঙ্গে ঘনিষ্ঠ হন প্রিয়াঙ্কা নারী বিপিএল আয়োজন চূড়ান্ত-বিসিবি ‘শ্রেষ্ঠ অদম্য নারী’র পুরস্কার পেলেন খালেদা জিয়াসহ ৬ নারী গাজীপুরে জিয়া পরিষদের উদ্যোগে গণতন্ত্র পূনরুদ্ধারে খালেদা জিয়ার অবদান শীর্ষক আলোচনা দোয়া ও ইফতার

আফগানিস্তানে বিমানবন্দরে ৫ নারীসহ গুলিতে নিহত ৬


আফগানিস্তানের দক্ষিণাঞ্চলের কান্দাহার প্রদেশের রাজধানীতে বন্দুকধারীদের গুলিতে একটি বিমানবন্দরের পাঁচ নারী কর্মীসহ ছয় জন নিহত হয়েছে।

প্রাদেশিক সরকারের মুখপাত্র শামিম খপালওয়াক শনিবার বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, কান্দাহার নগরীর দেহ খোজা এলাকায় স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটায় একটি মিনিবাসে করে অফিসে যাচ্ছিলেন ওই পাঁচ নারী কর্মী। এ সময় বন্দুকধারীরা অতর্কিতে বাসটিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। এতে ওই পাঁচ নারী কর্মী ও বাসের চালক নিহত হয়।

তিনি আরো জানান, এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে এবং হামলাকারীদের ধরতে অভিযান চলছে।

এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা ব্যক্তি হামলার দায় স্বীকার না করলেও দারণা করা হচ্ছে তালেবান জঙ্গিরা এই আক্রমণ করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ