News Bangla 24 BD | ভারতে সেতু থেকে নদীতে বাস পড়ে নিহত ১৩ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভারতে সেতু থেকে একটি বাস ছিটকে নদীতে পড়ে নিহত হয়েছে কমপক্ষে ১৩ জন। আহত হয়েছে ৫৩ জন। নিহত লোকের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বুধবার দেশটির ছত্তিশগড় রাজ্যের বলরামপুর জেলায় একটি ছোট সেতু পার হওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি ছিটকে গিয়ে শুকিয়ে যাওয়া ছোট নদীতে আছড়ে পড়ে। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

বিলাসবহুল বাসটি ঝাড়খন্ডের গাড়ওয়া জেলা থেকে পার্শ্ববর্তী রাজ্য ছত্তিশগড়ের রাইপুর জেলার উদ্দেশে যাচ্ছিল। পথে ছত্তিশগড়ের বলরামপুর জেলার দালধোয়া এলাকায় বুধবার রাত সাড়ে ১০টার দিকে দুর্ঘটনায় পড়ে বাসটি। দালধোয়া রাইপুরা থেকে প্রায় ৪০০ কিলোমিটার দূরে।

বলরামপুর জেলার পুলিশ সুপার সদানন্দ কুমার গণমাধ্যমকে জানিয়েছেন, জেলা শহর থেকে পাঁচ কিলোমিটার দূরে ছোট সেতুর মুখে সরু রাস্তার বাঁকে হঠাৎ একটি মোটরসাইকেল দেখতে পান বাসচালক। তিনি মোটরসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে বাসের নিয়ন্ত্রণ হারান। এ কারণে বাসটি সেতু থেকে নদীতে ছিটকে পড়ে। নদীতে পড়ার পর দু-তিনবার উল্টে যায় বাসটি।

দুর্ঘটনার তথ্য পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। স্থানীয়দের সহায়তায় বাসের যাত্রীদের উদ্ধার করে তারা। ১৩ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত হওয়া গেছে। তবে আহত ১৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদের অম্বিকাপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ সুপার সদানন্দ আরো জানিয়েছেন, বাসের সব যাত্রীই ছিলেন পুরুষ। এদিকে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী রমন সিং হতাহত ব্যক্তিদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ