যুক্তরাজ্য জুড়ে স্থানীয় সরকার নির্বাচনের পাশাপাশি মেয়র নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।
নির্বাচনে স্কটিশ পার্লামেন্ট, ওয়েলসের ন্যাশনাল এসেম্বলি, নর্দার্ন আয়ারল্যান্ডের এসেম্বলিসহ ব্রিটেনের ১২৪টি কাউন্সিলে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবেন।
এছাড়া লন্ডন, ব্রিস্টল, লিভারপুল এবং স্যালফোর্ডে অনুষ্ঠিত হচ্ছে মেয়র নির্বাচন।
সেই সঙ্গে এই নির্বাচনে ইংল্যান্ড এবং ওয়েলসের পুলিশ ও অপরাধ বিষয়ক কমিশনাররাও নির্বাচিত হবেন।
একসঙ্গে এতগুলো নির্বাচন অনুষ্ঠিত হওয়ার দিনটিকে বলা হচ্ছে ‘সুপার থার্সডে’।
স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ।
শুক্রবার সকাল ৮টা থেকে লন্ডনের মেয়র নির্বাচনের ভোট গণনা শুরু হবে।
আর স্থানীয় সময় শুক্রবার বিকেল নাগাদ ফলাফল জানা যাবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 