News Bangla 24 BD | আমের স্বাদে মজাদার পুডিং - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ডেজার্ট বা নাস্তায় পুডিং কার না পছন্দ। ভিন্ন সময়ে ভিন্ন স্বাদের পুডিং খাওয়ার মজা বাড়িয়ে দেয় অনেক বেশি। বাজারে চলে এসেছে নানা জাতের পাকা আমা। তাই পুডিংও হতে পারে আমের স্বাদে গন্ধে ভরা। প্রিয়জনের তৃপ্তির হাসি পেতে এক টুকরো আমের পুডিংই যথেষ্ট। তাই আজই নিজ হাতে বানিয়ে নিন আমের স্বাদে মজাদার পুডিং।

যা যা লাগবে

ঘন দুধ ৭৫০ গ্রাম, ডিম ৪ টা, পাকা আমের রস ১২৫ গ্রাম, চিনি ২০০ গ্রাম, বিস্কুট গুড়া ২ টেবিল চামচ।

যেভাবে করবেন

দুধের মধ্যে বিস্কুট গুড়া ভিজিয়ে রাখতে হবে আগে থেকে, যেন গলে যায়। এবার একটা পাত্রে আমের রস ও চিনি এক সঙ্গে জ্বাল দিয়ে পানি শুকিয়ে নিতে হবে। তারপর ভালো করে ডিম ফেটে দুধ ও আমের রসের সঙ্গে মিশিয়ে নিন। পুডিং পাত্রে চিনি ক্যারামেল করে মিশ্রণটি ঢেলে দিতে হবে। তারপর অপেক্ষাকৃত বড় পাত্রে পানি ফুটতে দিন। পানি ফুটে উঠলে পুডিং এর পাত্রটি বসিয়ে ভারি কিছু দিয়ে চাপা দিতে হবে, যাতে পানি ফুটন্ত অবস্থায় পাত্র হেলেদুলে না যায়। পুডিং জমানোর জন্য ৩০ থেকে ৩৫ মিনিট অপেক্ষা করলেই হবে। তারপর নামিয়ে এনে ঠাণ্ডা হলে ছুরি দিয়ে কেটে ডিসে পরিবেশন করুন মজাদার আমের পুডিং। স্বাদ ও গন্ধে অনন্য আমের পুডিং অতিথি আপ্যায়নেও সেরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ