News Bangla 24 BD | অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া উপায় - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মুখে অবাঞ্ছিত লোম নিয়ে সমস্যায় ভোগেন অনেকেই। সাধারণত কপালে, গালে, নাকের নিচে সাধারণত অবাঞ্ছিত লোম দেখা যায়। মুখের লোম শেভ করাও সম্ভব হয় না। অনেক আবার লেজার ট্রিটমেন্ট করিয়ে থাকেন। কিন্তু এটি ব্যয়বহুল হওয়ায় সবাই লেজার ট্রিটমেন্ট করাতে পারেন না। অবাঞ্ছিত লোম দূর করার ঘরোয়া কিছু উপায় আছে। প্রাকৃতিক উপাদান দিয়ে করা হয় বলে এর কোন পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

চিনি ও লেবুর রস এক্সফলিয়েটর হিসেবে কাজ করে। এছাড়া লেবুর রস প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। এটি মুখের লোম দূর করে এর ঘনত্ব কমিয়ে থাকে। ২ টেবিল চামচ চিনি, ১০ টেবিল চামচ পানি ও ২ চা চামচ লেবুর রস নিয়ে প্রথমে চিনি এবং পানি ভালো করে মিশিয়ে নিন। এরপর এতে লেবুর রস দিয়ে দিন। এবার মুখে ভালো করে লাগান। ১৫-২০ মিনিট অপেক্ষা করুন। মুখ ধোয়ার সময় ভালো করে স্ক্রাবিং করে নিন। সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করুন।

ডিমের সাদা অংশ মধু, চিনির মতো চিটচিটে হয়ে থাকে। ফলে এটি মুখে শুকিয়ে গেলে টান দিলে অবাঞ্ছিত লোম চলে আসে। আর সহজে লোম মুখ থেকে দূর হয়ে যায়। ১/২ চা চামচ কর্ণ ফ্লাওয়ার, ১টি ডিম ও ১ টেবিল চামচ চিনি নিন। প্রথমে ডিমের সাদা অংশের সঙ্গে কর্ণ ফ্লাওয়ার এবং চিনি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার এটি ভালো করে মুখে লাগান। ২০-২৫ মিনিট শুকানোর জন্য অপেক্ষা করুন। এবার এটি মাস্কের মত টান দিয়ে উঠিয়ে ফেলুন। ভালো ফল পেতে সপ্তাহে দুই থেকে তিন বার এই প্যাক ব্যবহার করুন।

অবাঞ্ছিত লোম দূর করার সহজ একটি উপায় হলো বেসন। প্রথমে লেবুর রস এবং পানি মিশিয়ে নিন। এবার এতে বেসন মেশান। এই প্যাকটি ভালো করে মুখে লাগান। ১৫ মিনিট পর শুকিয়ে গেলে পানি দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে এক থেকে দুই বার করুন।

এ বিভাগের অন্যান্য সংবাদ