আফগানিস্তানে ন্যাটোর দুই সেনা নিহত
আফগানিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণাঞ্চলে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর দুই সেনা নিহত হয়েছে। আফগানিস্তানেমোতায়েন ন্যাটো বাহিনী বলেছে, দক্ষিণ আফগানিস্তানের একটি ঘাঁটির ভেতরে গোলাগুলিতে তাদের দুই সেনা নিহত হয়েছে।
ন্যাটো বাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, গুলি বিনিময়ের সময় হামলাকারীরাও মারা গেছে। শনিবার সকালের দিকে আফগান নিরাপত্তাবাহিনীর পোষাক পরে দুই ব্যক্তি ন্যাটো সেনাদের ওপর গুলি চালায়। তবে শনিবারের ঘটনায় কোন দেশের সেনা মারা গেছে এবং ঠিককোথায় এ সংঘর্ষ হয়েছে তা কিছু স্পষ্ট করে বলে নি।
শনিবার সকালের দিকে রোমানিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, দক্ষিণ আফগানিস্তানের কান্দাহারে সামরিক প্রশিক্ষণের সময় রোমানিয়ার দুই সেনা নিহত ও একজন আহত হয়। তবে আহত ব্যক্তির অবস্থা বেশ ভালো এবং জার্মানিতে তাকে চিকিৎসার জন্য পাঠানো হবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 