আফগানিস্তানে সড়ক দুর্ঘটনায় ৫২ জনের মৃত্যু
আফগানিস্তানের গজনি প্রদেশে সড়ক দুর্ঘটনায় অন্তত ৫২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ৭৩ জন। স্থানীয় সময় রোববার জ্বালানি বহনকারী একটি ট্যাঙ্কার ও দুটি যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষের পরপরই যানবাহনগুলোতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় আহতদের গজনির একটি হাসপাতালে নেওয়া হয়েছে। বিবিসি আরো জানায়, দুর্ঘটনার পর সড়ক বন্ধ হয়ে গেলে কাবুল ও কান্দাহার সড়কে যান চলাচল ব্যাহত হয়।
পূর্ব গজনি প্রশাসনের মুখপাত্র জাবেদ সালানজি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইনডিপেনডেন্টকে বলেন, বাস দুটিতে ১২৫ জন যাত্রী ছিলেন। প্রদেশের ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মাদুল্লাহ আহমদি দাবি করেন, বেপরোয়া যান চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 