শিরোপার দৌড় থেকে ছিটকে গেল ‘অ্যাতলেতিকো মাদ্রিদ’
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে গেলেও স্প্যানিশ লা লিগার শিরোপার স্বপ্ন দেখতে থাকা অ্যাতলেতিকো মাদ্রিদের স্বপ্ন স্বপ্নই থেকে গেল। ঘরের মাঠে লেভান্তের বিপক্ষে ২-১ গোলে হেরে লা লিগার শিরোপার দৌড় থেকে ছিটকে পড়েছে স্প্যানিশ জায়ান্টরা।
ভিসেন্তে দেল কালদেরনে মাত্র ১২ হাজার স্বাগতিক দর্শককে কাছে পেয়েছিল অ্যাতলেতিকো। দুর্দান্ত খেলে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালের টিকিট কাটা দিয়েগো সিমিওনের শিষ্যরা তাই ঘরের মাঠের সুবিধা নিতে ব্যর্থ। এগিয়ে থেকেও হেরেছে বাজেভাবে।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই ফার্নান্দো তোরেসের গোলে লিড নেয় স্বাগতিক অ্যাতলেতিকো। তবে, ৩০ মিনিটের মাথায় ভিক্টোরের গোলে সমতায় ফেরে লেভান্তে। আর দ্বিতীয়ার্ধের একেবারে শেষ সময় (৯০ মিনিট) রোসির গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে অতিথি দলটি।
শিরোপার দৌড়ে টিকে থাকতে এ ম্যাচে জিততেই হবে এমন সমীকরণ ছিল অ্যাতলেতিকোর। হেরে গিয়ে উল্টো সব হিসেবে চুকিয়ে ফেলেছে দিয়েগো সিমিওন শিষ্যরা।
লিগের শিরোপা থেকে ছিটকে গেলেও বিশ্ব ফুটবলের ক্লাব পর্যায়ে মৌসুমের সর্বোচ্চ শিরোপা (চ্যাম্পিয়ন্স লিগের) জেতার সুযোগ থাকছে দিয়েগো সিমিওনের শিষ্যদের। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অ্যাতলেতিকোর বিপক্ষে মাঠে নামবে নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 