কিভাবে গোল্ড প্লেটের গয়নার যত্ন নিবেন
গোল্ড প্লেটের গয়না মূলত রুপা দিয়ে তৈরি করা হয়। এর ওপরে স্বর্ণের রং দেওয়া হয়। সঠিক যত্ন নিলে অনেক বছর এই গয়নার রং নষ্ট হবে না।
১. মাঝে মাঝে হলকা গরম পানির মধ্যে সুতির কাপড় ভিজিয়ে গয়নাগুলো মুছে নিন। এবার ভালো করে শুকিয়ে বাক্সে ভরে রাখুন।
২. প্রতিদিন গোল্ড প্লেটের গয়না ব্যবহার করবেন না। ঘাম ও পানি লাগলে এর রং দ্রুত নষ্ট হয়ে যেতে পারে।
৩. একটি জুয়েলারি বাক্সে ভেলভেটের কাপড়ের ওপর গোল্ড প্লেটের গয়না রাখুন। এবার নরম কাপড় দিয়ে গয়না ঢেকে বাক্সের মুখ বন্ধ করে সংরক্ষণ করুন।
৪. গয়না ব্যবহারের পর ভালো করে ঘাম শুকিয়ে টিস্যু দিয়ে মুছে বাক্সে তুলে রাখুন। না হলে ঘামের কারণে গয়নার রং নষ্ট হয়ে যেতে পারে।
৫. মেটাল বা অন্য ধরনের জুয়েলারির সঙ্গে গোল্ড প্লেটের গয়না রাখবেন না। যদি রাখেন তাহলে গয়নার রং বেশিদিন টিকবে না।
৬. মাঝে মাঝে গয়নাগুলো স্বর্ণের রং করিয়ে আনতে পারেন। দেখতে আবার নতুনের মতো লাগবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 