সড়ক দুর্ঘটনায় আফগানিস্তানে নিহত ৭৩
আফগানিস্তানের পূর্বাঞ্চলে দুইটি বাস ও একটি জ্বালানি ট্যাংকারের মুখামুখি সংঘর্ষে কমপক্ষে ৭৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ডজনখানেক মানুষ।
রোববার আফগান রাজধানী কাবুলের পাশে গজনী প্রদেশে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে শিশুসহ অনেকে পুড়ে গেছে। প্রদেশের মুকার জেলায় জ্বালানি বহনকারী একটি ট্যাঙ্কার ও দুটি যাত্রীবাহী বাসের মধ্যে এ সংঘর্ষ হয়।
আফগানিস্তানের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি জানায়, বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষের পরপরই যানবাহনগুলোতে আগুন লেগে যায়। দুর্ঘটনায় আহতদের গজনির একটি হাসপাতালে নেওয়া হয়েছে।
পূর্ব গজনি প্রশাসনের মুখপাত্র জাবেদ সালানজি বলেন, বাস দুটিতে ১২৫ জন যাত্রী ছিলেন। হাসপাতালে নেওয়া আহতদের মধ্যে অধিকাংশের অবস্থায়ই গুরুতর। তাই মৃতের সংখ্যা আরো বাড়তে বলে আশঙ্কা করা হচ্ছে।
দুর্ঘটনার পর আফগান আর্মি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে কয়েখজনকে বাচাঁতে সক্ষম হয়।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 