সিরিয়ার যুদ্ধবিরতির ৪৮ ঘণ্টা মেয়াদ বৃদ্ধি
সিরিয়ার উত্তরপশ্চিমাঞ্চলীয় আলেপ্পো নগরী ও তার চারপাশের এলাকার নাজুক যুদ্ধবিরতির মেয়াদ আরও ৪৮ ঘণ্টা বাড়ানো হয়েছে। সিরীয় সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় রাত ১টা থেকে এ যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। বুধবার মধ্যরাত পর্যন্ত এটি বলবৎ থাকবে।
যুক্তরাষ্ট্র ও রাশিয়া যুদ্ধবিরতি সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেয়ার পরই আলেপ্পোর যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানো হলো। এর আগে চলতি মাসের ৪ তারিখে ৪৮ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছিল। পরে মেয়াদ বাড়িয়ে তা ৭২ ঘণ্টা করা হয়।
উল্লেখ্য, সিরিয়ায় গত ৫ বছর ধরে চলমান গৃহযুদ্ধে প্রাণ হারিয়েছে আড়াই লাখেরও বেশি মানুষ। ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 