News Bangla 24 BD | মুস্তাফিজকে নাগরিকত্ব দিতে চায় ‘কয়েকটি দেশ’! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মুস্তাফিজকে নাগরিকত্ব দিতে চায় ‘কয়েকটি দেশ’!


ব্যাপারটি নাকি নিছক রসিকতা। তবু কিছু সত্যতা আছে। যাকে বলে রসিকতার ছলে মনের কথা। গত আইসিসি সভায় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে নাকি কয়েকটি দেশের বোর্ড প্রেসিডেন্টরা এমন কথা বলেছেন।

গতকাল আবাহনী বনাম রূপগঞ্জ ম্যাচের সময় মিরপুরে নিজের কার্যালয়ে বসে পাপন বলেন, ‘আইসিসির সভায় সবাই যে মুস্তাফিজকে নিয়ে কী কী বললেন! নাম বলব না, এক-দুইটা দেশের বোর্ড প্রেসিডেন্টরা তো মুস্তাফিজকে নাগরিকত্ব দিয়ে বাংলাদেশ থেকে ভাগিয়ে নেওয়ার কথাও বলেছেন!’

বিসিবি সভাপতির বরাত দিয়ে এই খবর ছেপেছে দেশের একটি জাতীয় দৈনিক।

পত্রিকাটি বলছে, বিসিবি প্রধানের হাসিতে পরিষ্কার এই ভাগিয়ে নেওয়ার পাঁয়তারা নিছকই রসিকতা, যে রসিকতা নাজমুল হাসান তো বটেই, পুরো দেশের জন্যই গর্বের। পরক্ষণেই সিরিয়াস নাজমুল হাসান, ‘মুস্তাফিজকে বিশেষভাবে যত্ন নিতে হবে। ও আমাদের দেশের সম্পদ।’

পত্রিকাটির দাবি, বিগ ব্যাশ তো নয়ই, মুস্তাফিজ কাউন্টিতেও খেলতে যাবেন না। প্রয়োজনে ক্ষতিপূরণ দিয়ে তাকে আটকাতে চায় বিসিবি।

এ বিভাগের অন্যান্য সংবাদ