জয়ের খুব কাছে গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ল চেলসি
ইংলিশ প্রিমিয়ার লিগের হেভিওয়েট ম্যাচে অতিরিক্ত সময় গোল হজম করে লিভারপুলের কাছে পয়েন্ট হারালো চেলসি। ম্যাচের ৯২ মিনিটে লিভারপুলের স্ট্রাইকের ক্রিস্টিয়ান বেনতেকে গোল করে ম্যাচে সমতা (১-১) আনেন। সেইসঙ্গে দলকে পরাজয়ের লজ্জা থেকে রক্ষা করেন।
নির্ধারিত সময়ে ১-০ গোলে এগিয়ে ছিল চেলসি। ম্যাচের ৩২ মিনিটে চেলসির হয়ে একমাত্র গোলটি করেন বেলজিয়ামের ফুটবলার ইডেন হ্যাজার্ড। আক্রমণ-পাল্টা আক্রমনের মধ্য দিয়ে ম্যাচ গড়ালেও দ্বিতীয়ার্ধে গোল করতে পারেনি কোনো দলই।
অতিরিক্ত সময়ের জন্য বরাদ্দকৃত চার মিনিটের দ্বিতীয় মিনিটেই বেনতেকের পা থেকে আসা গোলে হোম ভেন্যুতে নিশ্চিত হারের লজ্জা এড়ায় লিভারপুল। জয়ের এত কাছে গিয়েও আক্ষেপ নিয়ে মাঠ ছাড়ে চেলসি।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 