News Bangla 24 BD | ‘ডেথ ওভারে মুস্তাফিজের বিকল্প নেই’ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

‘ডেথ ওভারে মুস্তাফিজের বিকল্প নেই’


অনেকের মনে প্রশ্ন জাগে, মুস্তাফিজুর রহমানকে নিয়ে এতটা বাড়াবাড়ি সবার, দলের ভেতরে এত প্রশংসা তাহলে কেন তাকে ইনিংসের ষষ্ট কিংবা তারও পরে বোলিংয়ে আনা হয়। তাদের জন্য বুধবার ডেভিড ওয়ার্নার বললেন, ‘আসলে ডেথ ওভারের জন্য মুস্তাফিজ যোগ্য।‘ আইপিএল শুরুর পর থেকে গত ম্যাচে শুধু মুস্তাফিজ উইকেট পাননি।

এছাড়া প্রতিটি ম্যাচে তার বোলিং থেকে হায়দ্রাবাদ সানরাজার্স উইকেট পেয়েছে। গত মঙ্গলবার আইপিএল-এর ম্যাচে হায়দ্রাবাদ সানরাইজার্সের বিপক্ষে শেষ ৩ ওভারে ৩৭ রান প্রয়োজন ছিল পুনে সুপারজায়ান্টসের। প্রথম তিন ওভারে ৫ রান দেয়া ভুবনেশ্বর কুমার ১৮তম ওভারে ১৫ রান দেন। এর ফলে ম্যাচও ঘুরে যায় মহেন্দ্র সিং ধোনির দিকে। সেখান থেকে সানরাইজার্সকে ম্যাচে ফেরান মুস্তাফিজ। শেষ দুই ওভারে ২২ রান প্রয়োজন, এমন সময়ে নিজের চতুর্থ ওভারটি করতে আসেন কাটার মাস্টার। তার ওই ওভার থেকে ৮ রানের বেশি নিতে পারেনি ধোনি-থিসারার মতো বিস্ফোরক দুই ব্যাটসম্যান। শেষ ওভারে পুনের প্রয়োজন ছিল ১৪ রান।

কিন্তু ওই ওভারে ৯ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন আশিষ নেহরা। ডেথ ওভারে অবিশ্বাস্য বোলিং করে আবারও অধিনায়ক ওয়ার্নারের প্রশংসা পেলেন মুস্তাফিজ। মুস্তাফিজকে তিনি সবসময় পরের দিকে বোলিংয়ে নিয়ে আসেন। এতদিন তিনি এর কারণ বলেননি গত ম্যাচ শেষে এবার বললেন ওয়ার্নার, ‘ডেথ ওভারে মুস্তাফিজ সেরা। সে ডেথ ওভারে আমাদের পক্ষে ম্যাচটি নিয়ে এসেছিল। ওই সময়ে তার বিকল্প নেই, এ জন্যই তাকে আমি সবসময় শেষে ব্যবহার করি।’ চার ওভারে মুস্তাফিজ ২৬ রান দিলেও দলের প্রতিদি সদস্যের কাছ থেকে প্রশংসা পেয়েছেন। আজ দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে খেলবে মুস্তাফিজের হায়দ্রাবাদ। আজকিছু চমকের

এ বিভাগের অন্যান্য সংবাদ