News Bangla 24 BD | মুস্তাফিজের বোলিংয়ে বিভ্রান্ত আম্পায়াররা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মুস্তাফিজের বোলিংয়ে বিভ্রান্ত আম্পায়াররা


ব্যাটসম্যানরা তো আছেনই। সেই সঙ্গে এবার যোগ হয়েছেন আম্পায়াররা। তারা মুস্তাফিজের বোলিংয়ে বিভ্রান্ত হয়ে পড়ছেন। সিদ্ধান্ত যেটা দিচ্ছেন তা সঠিক হচ্ছে কি না?
তবে এ ক্ষেত্রে আম্পায়ারদেরকে অসহায়ই বলতে হয়। কারণ কখনো অফ কাটার, কখনো লেগ কাটার, কখনো স্লোয়ার আবার কখনো বা ১৪০ কিমি গতিতে ইয়র্কারও দিচ্ছেন মুস্তাফিজ। ব্যাটসম্যানের সঙ্গে সঙ্গে আম্পায়াররাও তাই দ্বিধান্বিত পরের বলটি কী করবেন এ বাঁহাতি পেস বোলার!
ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে এক আম্পায়ার জানালেন, মুস্তাফিজের অনেক বৈচিত্র্য। নিজের ইচ্ছেমতো বলের দিক পরিবর্তন করতে পারেন। বল করার সময় অফ স্টাম্প কিংবা লেগ স্ট্যাম্পে পিচ করতেই পছন্দ করেন তিনি।
ওই আম্পায়ার আরও বলেন, বাংলাদেশি ওই বোলার মিডল স্ট্যাম্প ঘরানার নন। এ কারণেই তার বল লেগ স্ট্যাম্পে লাগবে কি না এ নিয়ে সিদ্ধান্ত নেয়া কঠিন হয়ে যাচ্ছে।
এখন দেখার বিষয় কিংবদন্তি লেগ স্পিনার আব্দুল কাদিরের মত অবস্থা হয় কিনা মুস্তাফিজের। কারণ আম্পায়ারদের ভুল সিদ্ধান্তে বারবার উইকেট থেকে বঞ্চিত হতেন কাদির। এক সময় বিরক্ত হয়ে তিনি বল করার আগে আম্পায়ারের পাশ দিয়ে যাওয়ার সময় বলে দিতেন এই বলটি গুগলি হবে না লেগ স্পিন!

এ বিভাগের অন্যান্য সংবাদ