মালয়েশিয়ায় অপহৃত ৯ বাংলাদেশি উদ্ধার
মালয়েশিয়ায় অপহৃত ৯ বাংলাদেশিকে উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার কুয়ালালামপুরের কাছে চেরাসের তামান পুতেরি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।
এ সময় গ্রেপ্তার করা হয়েছে পাঁচজনকে। মালয়েশিয়ার সংবাদমাধ্যম নিউ স্ট্রেইটস টাইমস অনলাইন এ তথ্য জানিয়েছে।
পুলিশের সহকারী কমিশনার মেগাত মোহাম্মদ আমিনউদ্দিন জানিয়েছেন, এক বাংলাদেশিকে অপহরণের অভিযোগে তার স্বজনরা মামলা করেছিলেন। এর সূত্র ধরেই তারা ওই বাংলাদেশিকে উদ্ধার করতে তামান পুতেরিতে অভিযান চালিয়েছিলেন। পরে সেখান থেকে ৯ বাংলাদেশিকে উদ্ধার করা হয়। তাদের প্রত্যেকের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে।
এ সময় তাদের আটক রাখার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এদের সবার বয়স ১৬ থেকে ১৯ বছরের মধ্যে। জিম্মিদের দেখভালের জন্য এই পাঁচ জনকে ১ হাজার ৫০০ রিংগিত (মালয়েশীয় মুদ্রা) করে দিত সন্দেহভাজন অপহরণকারী।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই কিশোরী রয়েছে, যাদের মধ্যে একজন ওই অপহরণকারীর মেয়ে। তবে পুলিশ ওই প্রধান সন্দেহভাজনকে গ্রেপ্তার করতে পারেনি।
পুলিশ জানায়, সন্দেহভাজন ওই অপহরণকারী নিজেকে চাকরিদাতার এজেন্ট হিসেবে পরিচয় দিত। চাকরির প্রলোভন দেখিয়ে সে বাংলাদেশ থেকে লোক নিয়ে আসত। মালয়েশিয়ায় আসার পর সে তাদের একটি বাড়িতে আটকে রাখত। পরে জিম্মিদের স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করত।
মেগাত মোহাম্মদ আমিনউদ্দিন জানান, জিম্মিদের মধ্যে একজনের মায়ের কাছে ফোন করে ২১ হাজার ৫০০ রিংগিত মুক্তিপণ আদায় করেছিল ওই অপহরণকারী। কিন্তু অর্থ হাতে পাওয়ার পরেও সে তার প্রতিশ্রুতি রাখেনি। পরে সে আরো ১৬ হাজার রিংগিত দাবি করে। কয়েক দিন আগে ওই নারী বাংলাদেশে মামলা দায়ের করেন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 