News Bangla 24 BD | সাকিবের মনে আশঙ্কা! - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আইপিএলে সুরেশ রায়নাদের বিরুদ্ধে বিপর্যয়ের ম্যাচে তিনি পাল্টা লড়াইয়ের বার্তা পৌঁছে দিয়েছিলেন বিপক্ষ শিবিরে। ব্যাটে হাফসেঞ্চুরির পাশাপাশি বল হাতে গুজরাট লায়ন্সকে প্রথম ধাক্কাটাও দিয়েছিলেন।

রাইজিং পুণে সুপারজায়ান্টসের বিরুদ্ধে মাঠে নামার আগে সেই সাকিব-আল-হাসান উদ্বিগ্ন সতীর্থ সুনীল নারাইনের ফর্ম নিয়ে। বাংলাদেশের এই অলরাউন্ডার মেনে নিচ্ছেন, নারাইন নিষ্প্রভ থাকায় সমস্যায় পড়তে হচ্ছে কলকাতা নাইট রাইডার্সকে।

শুক্রবার সকাল থেকে গৌতম গম্ভীর-রবিন উথাপ্পা-সহ কেকেআর ক্রিকেটারেরা বাইপাসের ধারে টিমহোটেলে ব্যস্ত রইলেন স্পনসরদের অনুষ্ঠানে। জার্সি, হেলমেট, গ্লাভসের মতো বিভিন্ন ক্রিকেটীয় সরঞ্জামে সই করলেন ক্রিকেটারেরা। সাকিব এলেন সকলের শেষে। নবম আইপিএলে নারাইনকে সেরকম কার্যকরী না দেখানোটা কি কেকেআরের কাছে ধাক্কা? প্রশ্ন শুনে কিছুক্ষণ ভাবলেন সাকিব। তারপর বললেন, ‘‘হ্যাঁ, অবশ্যই। ওর মতো ক্রিকেটার প্রত্যাশিত পারফরম্যান্স না করলে স্বাভাবিকভাবেই সেটা বড় ধাক্কা।’’

বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক আরো বলছেন, ‘‘আমাদের ডেথ ওভারে নারাইনের বল করা এক রকম নিশ্চিত থাকত। এবার সেটা হচ্ছে না। শেষ পাঁচ-ছ’ওভারেই আমরা বেশিরভাগ ম্যাচ হেরে যাচ্ছি। এটা অবশ্যই একটা দুশ্চিন্তার ব্যাপার।’’ সাকিব যোগ করছেন, ‘গত পাঁচ বছর ধরে নারাইন যে ভূমিকাটা পালন করত, এবার সেটা পারছে না। নতুন কাউকে সেই দায়িত্ব নিতে হবে।’

তিনি নিজে নাইটদের দশ ম্যাচের মধ্যে প্রথম একাদশে সুযোগ পেয়েছেন মাত্র ছ’টিতে। সাকিব অবশ্য খোলামেলাভাবে জানিয়ে দিয়েছেন, তিনি প্রত্যেক ম্যাচেই খেলতে চান। বলছেন, ‘কেউই চায় না বাইরে বসতে। আমিও চাই না। সব ম্যাচ খেলতে চাই। দলের হয়ে অবদান রাখতে চাই।’ পাশাপাশি তার উপলব্ধি, ‘দলে দশজন বিদেশি ক্রিকেটার রয়েছে। তাদের মধ্যে মাত্র চারজনই প্রথম একাদশে সুযোগ পাবে। কাউকে না কাউকে বসতেই হবে। কিছু ক্ষেত্রে টিম কম্বিনেশনের স্বার্থে বা উইকেটের চরিত্র বুঝে কিছু বদল করতে হয়।’

প্লে-অফে যাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী সাকিব। পয়েন্ট টেবিলের প্রথম চার দলের মধ্যে থাকতে হলে বাকি চার ম্যাচের মধ্যে অন্তত দু’টিতে জিততে হবে কেকেআর-কে। নাইটদের ২৯ বছরের অলরাউন্ডার বলছেন, ‘যেভাবে খেলছি তাতে আশা করছি বাকি চার ম্যাচের দু’টি জিতব। আমাদের চেষ্টা থাকবে প্রথম দু’দলের মধ্যে জায়গা করে নেয়ার।
তাহলে ফাইনালে ওঠার সম্ভাবনা আরো বাড়বে। পুনের বিরুদ্ধে জিততে পারলে ছন্দ পেয়ে যাব। তাতে পরের তিনটি ম্যাচে সুবিধা হবে।’

গত আইপিএলের তিক্ত অভিজ্ঞতাও ভুলছেন না তিনি। পয়েন্ট টেবিলের শীর্ষে থাকলেও শেষ দু’টো ম্যাচ হেরে বিদায় নিতে হয়েছিল নাইটদের। সাকিব বলছেন, ‘গতবারের টুর্নামেন্ট থেকে শিক্ষা নিয়েছি যে, আরাম করার কোনো জায়গা নেই। প্রত্যেকটা ম্যাচই গুরুত্বপূর্ণ।’

মহেন্দ্র সিং ধোনিদের বিপজ্জনক প্রতিপক্ষ মনে করছেন সাকিব। বলছেন, ‘ধোনিরা টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে। তবে ওদের দলের যা দক্ষতা, সকলকে ভুল প্রমাণ করার জন্য মুখিয়ে থাকবে পুনে।’

এ বিভাগের অন্যান্য সংবাদ