News Bangla 24 BD | ফিফায় প্রথম নারী মহাসচিব - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ফিফায় প্রথম নারী মহাসচিব হিসেবে নিয়োগ পেয়েছেন সেনেগালের ফাতমা সামবা দিউফ সামৌরা। মেক্সিকো সিটিতে ফিফার কংগ্রেসে শুক্রবার সামৌরাকে নিয়োগের বিষয়টি ঘোষণা করা হয়। আগের মহাসচিব জেরম ভালকেকে ফুটবলে ১২ বছরের জন্য নিষিদ্ধ করা হয়।

৫২ বছর বয়সী সামৌরা ২১ বছর ধরে জাতিসংঘের হয়ে কাজ করছেন। বর্তমানে নাইজেরিয়াতে কাজ করা এই কর্মকর্তা চারটি ভাষায় কথা বলতে পারেন। আগামী জুনে তিনি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থায় কাজ শুরু করবেন।

আগের সভাপতি জেপ ব্লাটার ও মহাসচিব ভালকের সময়ে বিভিন্ন দুর্নীতির ঘটনায় ফিফার ভাবমূর্তি নষ্ট হয়েছে। নতুন সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর সঙ্গে আস্থা ফিরিয়ে আনার কাজটি করতে হবে সামৌরার।

এ বিভাগের অন্যান্য সংবাদ