News Bangla 24 BD | ভেনেজুয়েলায় জরুরি অবস্থা জারি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো দেশজুড়ে জরুরি অবস্থা জারি করেছেন। ওপেকভুক্ত কয়েকটি দেশ এবং যুক্তরাষ্ট্র তার বামপন্থি সরকারকে ক্ষমতাচ্যুত করার ষড়যন্ত্র করছে অভিযোগ করে শুক্রবার দেশটিতে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেন প্রেসিডেন্ট। খবর গার্ডিয়ানের।

জরুরি অবস্থার আওতায় গৃহীত পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। এর আগে গত বছর কলম্বিয়ার সীমান্তবর্তী রাজ্যগুলোতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল। ওই এলাকাগুলোতে মানবাধিকার সংক্রান্ত ঘোষণাগুলো বাদে অন্যান্য প্রতিশ্রুতিগুলো স্থগিত করা হয়েছিল।

শুক্রবার সকালে মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, তারা ভেনেজুয়েলার অর্থনৈতিক ও রাজনৈতিকভাবে ভেঙে পড়া সার্বিক পরিস্থিতি নিয়ে বেশ উদ্বিগ্ন। মাদুরো তার মেয়াদ সম্পূর্ণ করতে পারবেন না বলেও মন্তব্য করেছেন তারা।

এদিকে, বিরোধীদল দেশে বিরাজমান খাদ্য ও ওষুধের সংকট, বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যয়, ব্যাপক মুদ্রাস্ফীতিসহ বেশ কিছু সমস্যাকে সামনে এনে নিজেদের প্রতি সমর্থন বাড়ানোর চেষ্টা করছে।

তবে মাদুরো নিজের মেয়াদ পুরো করার বিষয়ে এখনো বেশ অনড়। আর এ কারণেই তিনি দেশের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে জরুরি অবস্থা জারি করেছেন বলে ধারণা বিশ্লেষকদের।

এ বিভাগের অন্যান্য সংবাদ