প্রিমিয়ার লিগে নিজেদের শেষ ম্যাচে অলিভার জিরুদের হ্যাটট্রিকে অ্যাস্টন ভিলা ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল। আর এ জয়ে টটেনহ্যামকে পেছনে ফেলে রানার্সআপ হয়েছে আর্সেন ওয়েঙ্গারের দল।
ঘরের মাঠে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগের টিকেট পাওয়ার সহজ সমীকরণ নিয়ে খেলতে নেমে ম্যাচের পঞ্চম মিনিটেই এগিয়ে যায় স্বাগতিকরা। বাঁ-দিক থেকে মনরিলের ক্রসে হেডে গোলটি করেন অলিভিয়ে জিরুদ। ম্যাচের ৩৩ মিনিটে উইলশেয়ার গোলের সহজ সুযোগ নষ্ট করলে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিক শিবির।
বিরতি থেকে ফিরে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে আর্সেনাল। ম্যাচের ৭৮তম মিনিটে মেসুত ওজিলের নিচু ক্রসে গোল করে দলকে ২-০ তে এগিয়ে দেন জিরুদ। আর এর দুই মিনিট পর আরও এক গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি জয় নিশ্চিত করে ফেলেন জিরুদ।
আর যোগ করা সময়ে আত্মঘাতী গোলে স্কোরলাইন ৪-০ হয়। স্পেনের মিডফিল্ডার মিকেল আর্তেতার জোরালো শট ক্রসবারে লাগলেও ফিরতি বল গোলরক্ষক মার্ক বানের পায়ে লেগে জালে জড়ায়। ফলে বড় জয় নিয়েই মাঠ ছাড়ে ওয়েঙ্গারের দল।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 