কোমল ও মলিন হাত পেতে যা করবেন
শরীরের যেসব অঙ্গের সবচেয়ে বেশি ব্যবহার হয়, তার মধ্যে একটি হলো হাত। যে কোন কাজই করতে যাই না কেন, হাতের ব্যবহার হবেই। প্রতিনিয়ত হাত দিয়ে কাজ করতে গিয়ে হাতের ত্বক অনেক রুক্ষ ও মলিন হয়ে পড়ে। তাই হাতের যত্ন নিতে চলুন জেনে নিই কিছু টিপস
২ টেবিল চামচ সানফ্লাওয়ার অয়েল ও ২ টেবিল চামচ লেবুর রস, ৩ টেবিল চামচ চিনি নিয়ে একসাথে মিশিয়ে পেস্ট তৈরি করুন, তারপর হাতের তালুর মধ্যে পেস্টটি নিয়ে ভালো করে হাতের উপরে ও নিচের অংশে ঘষুন। ১৫ মিনিট পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এইভাবে পেস্টটি হাতে ব্যবহার করুন। অতিরিক্ত শুষ্ক ত্বক ও কালো ত্বকের জন্য এই পেস্টটি খুব উপকারি।
জামাকাপড় ও বাসন-কোসন ধোয়ার সময় হাতের গ্লাভস পরুন। ওষুধের দোকান থেকে সার্জারি করার গ্লাভস কিনে নিতে পারেন।
ধোয়ার কাজ শেষ হয়ে গেলে গ্লাভস খুলে হাতে ক্রিম ম্যাসেজ করে নিন। নখের চারপাশের অংশেও ক্রিম ম্যাসেজ করুন।
হাতের শুষ্কভাব কমানোর জন্য পরিমাণমতো গোলাপ জল নিয়ে তার সাথে গ্লিসারিন মিশিয়ে লোশন তৈরি করুন। হাতে এই মিশ্রণ লাগিয়ে রাখুন ৩০ মিনিট পর ধুয়ে ফেলুন।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 