News Bangla 24 BD | এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম নয়: নেইমার - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম নয়: নেইমার


এ মৌসুমের শুরুতে দুর্দান্ত খেলেছেন বার্সেলোনা ফরোয়ার্ড নেইমার। চোট পেয়ে প্রায় দুই মাসের জন্য ছিটকে পড়া লিওনেল মেসির অনুপস্থিতিতে দলের হালও ধরেছিলেন তিনিই। মৌসুমের দ্বিতীয়ভাগে কিছুটা ছন্দ হারালেও সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৪৮ ম্যাচে ৩০ গোল করেছেন এ ব্রাজিলিয়ান সুপারস্টার।

গ্লোবো এস্পোর্তোকে নেইমার বলেন, “এটা আমার ক্যারিয়ারের সেরা মৌসুম নয়। সবসময় আমি আমার আগের পরিসংখ্যান ছাড়িয়ে যেতে এবং আমার রেকর্ডের উন্নতি করতে চাই। দিনের পর দিন আমি ভালো করে যেতে চাই।”

নিজের পারফরম্যান্সে পুরোপুরি সন্তুষ্ট না হলেও শিরোপা জিতে গর্বিত নেইমার। “লা লিগায় আমরা যা জিতেছি তাতে আমি গর্বিত, শুধু নিজের পারফরম্যান্সে নয় বরং পুরো দলের সাফল্যের জন্য। শিরোপার জন্য আমাদের কঠিন পরিশ্রম করতে হয়েছে, সবশেষে এর পুরস্কার পেয়েছি আমরা।”

বার্সেলোনার লা লিগা শিরোপা ঘরে তোলার পর নেইমার বলেন, উন্নতির আরও অনেক জায়গা রয়েছে তার। তবে ২০১৫-১৬ তার ক্যারিয়ারের সেরা মৌসুম নয় বলেও মনে করেন নেইমার।

এবারের লিগে ২৪ গোল করা ছাড়াও সতীর্থদের দিয়ে ১২টি গোল করিয়েছেন নেইমার। পরিসংখ্যান বিবেচনায় অনেক ফুটবলারের জন্যই এটা দারুণ একটা মৌসুম, ধারাবাহিক পারফরম্যান্সের উদাহরণ। তবে গত বছরের বর্ষসেরা ফুটবলারের দৌড়ে তৃতীয় হওয়া নেইমার এটাকে সেরা মৌসুম মানতে নারাজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ