News Bangla 24 BD | পাপন বাহিনী ইংল্যান্ড যাচ্ছে আজ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে আজ ইংল্যান্ড সফরে যাচ্ছে বাংলাদেশ। তবে এ দলের নেতৃত্বে মাশরাফি নেই, দলকে নেতৃত্ব দিবেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। আগামী ২০ মে ব্যাংক অব ইংল্যান্ড ক্রিকেট গ্রাউন্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে।

এদিকে এ ম্যাচকে সামনে মিরপুর একাডেমি মাঠে রীতিমতো অনুশীলন করেছেন বাংলাদেশের সাংসদরা। ম্যাচের আগের দিন ব্রিটিশ অল পার্লামেন্ট গ্রুপের আমন্ত্রণে ডিনার পার্টিতেও অংশ নেবেন দুই দেশের সাংসদরা। ম্যাচের পরদিন লর্ডসে মিডলসেক্স বনাম ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের একটি ম্যাচ দেখার কথা রয়েছে পাপন-বাহিনীর। সেখানে লাঞ্চের আমন্ত্রণও রয়েছে।

বাংলাদেশ দল: নাজমুল হাসান পাপন (অধিনায়ক), চিফ হুইপ আ.স.ম ফিরোজ, খালিদ মাহমুদ চৌধুরী, নসরুল হামিদ বিপু, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, নাঈমুর রহমান দুর্জয়, ফাহিম গোলন্দাজ বাবেল, নাইম রাজ্জাক, নুরুন্নবী চৌধুরী শাওন, মাহফুজুর রহমান মিতা, আব্দুল ওয়াদুদ দারা, আনোয়ারুল আবেদিন তুহিন, ডিউক চৌধুরী এবং ফরহাদ হোসেন দোদুল,শফিকুল ইসলাম শিমুল।

এ বিভাগের অন্যান্য সংবাদ