মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত
উড্ডয়নের পরপরই একটি বি-৫২ মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। যুক্তরাষ্ট্রের গুয়াম ঘাঁটির কাছে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেছে।
তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বিধ্বস্তের আগে অ্যান্ডারসন বিমান বাহিনীর ঘাঁটিতে নিরাপদে এর সাত ক্রু অবতরণ করেছেন। মার্কিন বিমান বাহিনী এ ঘটনাকে আকস্মিক দুর্ঘটনা বলে বিবিসিকে নিশ্চিত করেছে।
প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অব্যাহত সামরিক উপস্থিতির অংশ হিসেবে উত্তর ডাকোটার মার্কিন দ্বীপ অঞ্চলে ওই বোমারু বিমানটি মোতায়েন করা হয়েছিল।
স্থানীয় গণমাধ্যমকে গুয়াম সরকারের কর্মকর্তারা জানান, আমরা জনগণকে আশ্বস্ত করেছি যে এটি কোনো আক্রমণ নয়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 