News Bangla 24 BD | ৫৬ যাত্রীসহ মিসরের নিখোঁজ বিমান বিধ্বস্ত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মিসরের বিমান পরিবহন সংস্থা ইজিপ্টএয়ারের প্যারিস থেকে কায়রো যাওয়ার পথে নিখোঁজ হওয়া বিমানটি সাগরে বিধ্বস্ত হয়েছে।

ইজিপ্টএয়ার কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার বিকেলে এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কর্তৃপক্ষ জানিয়েছে, নিখোঁজ হওয়া ফ্লাইট এমএস৮০৪-এ ৫৬ জন যাত্রী ও ১০ জন ক্রু ছিলেন। এর আগে ফ্লাইটটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।

ভূমধ্যসাগরের পূর্বাঞ্চল থেকে নিখোঁজ হওয়ার সময় বিমানটি ভূমি থেকে ৩৭ হাজার ফুট উচ্চতায় অবস্থান করছিল।

এক কর্মকর্তা জানিয়েছেন, মিসরের রাজধানী কায়রোর স্থানীয় সময় বৃহস্পতিবার রাত পৌনে তিন টার দিকে ফ্লাইট এমএস৮০৪-এর সঙ্গে রাডারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

ইজিপ্টএয়ার জানিয়েছে, মিসরের আকাশসীমায় প্রবেশের পর আরো প্রায় ১০ মাইল পথ অতিক্রমের পর বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়েছে।

তারা জানায়, বিষয়টি ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং উদ্ধারকারী কয়েকটি দল এরই মধ্যে বিমানটির খোঁজে অভিযানে নেমেছে। বিমানটির সন্ধানে গ্রিক কর্তৃপক্ষের সঙ্গে সমন্বিতভাবে তৎপরতা চালানো হচ্ছে।

এ বিষয়ে আরো তথ্য পাওয়া পর তা সবাইকে জানিয়ে দেয়া হবে বলে বিমান সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে।

এদিকে বিশ্বব্যাপী যাত্রীবাহী ফ্লাইটের গতিপথ অনুসরণকারী ফ্লাইটরাডার টোয়েন্টিফোর ডটকমের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, নিখোঁজ বিমানটি এ৩২০ মডেলের একটি এয়ারবাস।

বিমানটি বুধবার স্থানীয় সময় রাত ১১টা নয় মিনিটে ফ্রান্সের রাজধানী প্যারিস থেকে যাত্রা শুরু করে। বৃহস্পতিবার মিসরের স্থানীয় সময় রাত তিন টায় কায়রোতে অবতরণের কথা ছিল বিমানটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ