শেষ হয়ে এসেছে আইপিএলে গ্রুপ পর্বের ম্যাচগুলো। প্লে-অফে ওঠার জন্য হাড্ডাহাড্ডি লড়াই চলছে দলগুলোর মধ্যে। ১৪টি খেলার মধ্যে প্রতিটি দলের প্রায় ১৩ টি ম্যাচ শেষ হয়ে গেলেও এখনও শেষ চার নিশ্চিত করতে পারেনি কোন দলই।
১৬ পয়েন্ট নিয়ে মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ সবার ওপরে থাকলেও গতরাতে দিল্লির কাছে হেরে বসেছে তারা। সকিবের কলকাতাও হারের বৃত্ত থেকে বের হতে পারছে না। ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চারে নেমে গেছে কিং খানের দল। প্লে-অফে উঠতে তাই শেষ ম্যাচ জিততেই হবে সাকিবদের।
এদিকে আইপিএলের চলমান নবম আসরে আজ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম ম্যাচে বিকাল সাড়ে ৪টায় মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব ও রাইজিং পুনে সুপারজায়ান্টস। মুম্বাইয়ের বিশাখাপতনমে ম্যাচটি অনুষ্ঠিত হবে। আর দিনের দ্বিতীয় খেলায় মুখোমুখি হবে গুজরাট লায়ন্স ও মুম্বাই ইন্ডিয়ান্স। কানপুরে রাত সাড়ে ৮টায় ম্যাচটি শুরু হবে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 