News Bangla 24 BD | থাইল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ডে ১৭ ছাত্রী নিহত - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

থাইল্যান্ডে হোস্টেলে অগ্নিকাণ্ডে ১৭ ছাত্রী নিহত


থাইল্যান্ডে একটি ছাত্রী হোস্টেলে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৭ জন ছাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় পাঁচজন গুরুতর আহত ও নিখোঁজ রয়েছে দুইজন ছাত্রী।

রোববার (২২ মে) দিনগত মধ্যরাতে দেশটির দক্ষিণাঞ্চলে চিয়াং রাই এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সংবাদমাধ্যম পুলিশের বরাত দিয়ে এ খবর জানিয়েছে।

বিবিসি বলছে, রোববার সন্ধ্যায় আগুন লাগার ঘটনাটি যখন ঘটে তখন পাঁচ থেকে ১৩ বছর বয়সী অনেক বালিকা-শিশু ঘুমিয়ে পড়েছিল।
আগুন লাগার সময় ডরমিটরিতে ৩৮ জন শিক্ষার্থী ছিল। পুলিশের কর্নেল প্রায়াদ সিঙ্গসিন বলেন, আগুন লাগার এই ঘটনার তদন্ত চলছে।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা যায়, চাইয়ঙ্গ রেই-এ দুইতলা ওই ভবনটিতে লাগা আগুন দমকলকর্মীরা নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছেন।

চাইয়ঙ্গ রেই-এর ডেপুটি গভর্নর আরকম সুকাপান জানান, কিছু শিক্ষার্থী তখনও জেগে ছিল। এ কারণে তারা সেখান থেকে বের হতে সক্ষম হয়।

তিনি আরো বলেন, “কিন্তু অন্যরা ঘুমিয়ে থাকায় বের হতে পারেনি। এ কারণেই উল্লেখযোগ্য সংখ্যক হতাহতের ঘটনা ঘটেছে।” দেশটির বিভিন্ন জাতীয় সংবাদপত্র জানিয়েছে, শিক্ষার্থীদের লাশ শনাক্ত করার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীদের সন্ধানে তল্লাশি চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ