News Bangla 24 BD | ঘুষি খেয়ে মাঠেই প্রাণ হারালেন আর্জেন্টাইন ফুটবলার (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ঘুষি খেয়ে মাঠেই প্রাণ হারালেন আর্জেন্টাইন ফুটবলার (ভিডিও)


এবার প্রতিপক্ষের ঘুষিতে ফুটবল মাঠেই প্রাণ হারালেন আর্জেন্টাইন ফুটবল লিগের খেলোয়াড় মাইকেল ফাভরে। লিগা ডিপার্টমেন্টাল ডি কোলোনে কাল সান হোর্হে মুখোমুখি হয়েছিল জেরোনিমো কুইন্তানার বিপক্ষে। ফাভরে খেলছিলেন সান হোর্হের হয়ে।

ফুটবল খেলায় নানা অপ্রীতিকর ঘটনা ঘটে থাকে। মাঝেই মাঝেই খেলোয়াড়দের ঝগড়ায় লিপ্ত হতে দেখা যায়। একে অপরকে তেড়ে যান মারতে। আবার কখনও রেফারির ভুল সিদ্ধান্তের কারণে তাকেও বিব্রতকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়।

এদিন খেলার সময় জেরোনিমো কুইন্তানার খেলোয়াড়কে কাটিয়ে যাওয়ার সময় হোঁচট খেয়ে পড়ে যান ফাভরে। পড়ে যাওয়ার সময় ফাভরের মুখে জেরোনিমো কুইন্তানার একজন ডিফেন্ডারের হাঁটুর ধাক্কা লাগে। পরে মাটি থেকে উঠে ওই ডিফেন্ডারের সঙ্গে তর্কে জড়ান ফাভরে।

এইসময় জেরোনিমো কুইন্তানার এক খেলোয়াড় ফাভরের মাথার পেছনে ঘুষি মারেন। সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়েন ফাভরে। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতলে নেয়ার চেষ্টা করা হয়। কিন্তু গাড়িতেই মৃত্যু হয় ২৪ বছর বয়সী ফাভরের।

এ বিভাগের অন্যান্য সংবাদ