News Bangla 24 BD | ভেনেজুয়েলায় কোকাকোলার উৎপাদন বন্ধ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

ভেনেজুয়েলায় চিনি সংকটের কারণে কোমল পানীয় কোকাকোলার উৎপাদন বন্ধ হয়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ভেনেজুয়েলাতে তাদের সরবরাহকারীরা কাঁচামালের জোগান দিতে পারছে না বলেই আপাতত উৎপাদন বন্ধ থাকছে। খবর বিবিসির।

দেশটিতে ক্রমবর্ধমান খাদ্য এবং জ্বালানী সংকটের কারণে কোকাকোলার উৎপাদন বন্ধের পথে। তেলের দাম ব্যাপকভাবে কমে যাওয়ায় ভেনেজুয়েলার অর্থনীতিতে ধস নেমে এসেছে। উৎপাদন খরচ বেড়ে যাওয়া, সারের সংকট এবং মূল্য নিয়ন্ত্রণের কারণে ভেনেজুয়েলাতে আখের উৎপাদন কমে গেছে। অনেক উৎপাদনকারী মুনাফার জন্য আখ চাষ বাদ দিয়ে অন্য শস্য উৎপাদন শুরু করেছে।

তবে কোকাকোলা কর্তৃপক্ষ বলছে, তারা আপাতত চিনি ছাড়া ডায়েট কোক উৎপাদন করবে। এই অবস্থা দ্রুত কাটিয়ে ওঠার জন্য কোকাকোলা কর্তৃপক্ষ ভেনেজুয়েলার সরকার এবং কাঁচামাল সরবরাহকারীদের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

দেশটিতে অর্থনৈতিক সংকটের কারণে বহু মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের জন্য দোকানের বাইরে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকে। সেখানে দিন দিন পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করছে।

এ বছর ভেনেজুয়েলার অর্থনীতি আট শতাংশ পর্যন্ত সংকুচিত হতে পারে বলে আশঙ্কা করছে অর্থনীতিবিদরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ