৩০,০০০ মানুষের নাচ, নাম উঠলো গিনেস বুকে
গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস-এ নেচে রেকর্ড গড়ল ৩০ হাজার মানুষ। বিশ্বের বৃহত্তম বর্গক্ষেত্রাকার নাচের জন্য তাদের নাম গিনেস বুকে স্থান পেয়েছে।
চীনের ৬টি শহর- বেইজিং, সাংহাই, গুয়াংঝো ,শেনইয়াং, জিয়ান এবং চেংদুতে মোট ৩১ হাজার ৬৯৭ জন মানুষ একসঙ্গে নেচেছে। তারা শনিবার ৫ মিনিট ৪০ সেকেন্ড নেচে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখান। এটি কোরিওগ্রাফি নাচ যা বর্গক্ষেত্রাকার বা স্কোয়ার নাচ নামে পরিচিত।
চীনে স্কোয়ার বা বর্গক্ষেত্রাকার নাচ পাবলিক স্কোয়ার এবং পার্কে প্রায় অনুষ্ঠিত হয়। নাচটি মধ্য বয়সী ও অবসরপ্রাপ্ত মহিলাদের মধ্যে বেশি জনপ্রিয়।
এর আগে ২০১৪ সালে এই নাচে ২৫ হাজার ৭০৩ জন অংশ নিয়ে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখায়।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 