চুরি বা ছিনতাই বিশ্বজুড়ে নিত্য ঘটনা। বিশ্বের বিভিন্ন দেশে প্রতিদিন অসংখ্য মানুষ এ ধরনের ঘটনার শিকার হন। সব সময় যে ছিনতাইকারী সফল হন তা নয়। আর এসব কাজে সফল না হলে গণপিটুনিতে প্রাণ হারানোর মতো ঘটনাও ঘটতে পারে। অর্থাৎ ধরা পড়লে শাস্তি নিশ্চিত।
তবে সম্প্রতি এক ছিনতাইকারী এক নারীর ব্যাগ ছিনতাই করতে গিয়ে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছে তাতে সকলের কাছে সে হাসির পাত্র হয়ে উঠেছে। গণপিটুনি বা পুলিশে দেওয়া তো দূরের কথা তাকে নিয়ে সকলে হাসাহাসি করছে। কারণ সে ভুল নারীর পাল্লায় পড়েছিল। ঘটনাটি ঘটেছে কলম্বিয়ার রাজধানী বোগাটায়।
ছিনতাইকারীর ভাগ্য খারাপই বলতে হবে! সে এমন এক নারীর ব্যাগ ছিনতাই করতে গিয়েছিল যে ছিল ভীষণ রাগী। ওই নারী ছিনতাইকারীকে ধরে প্রকাশ্যে শুধু চড়-থাপ্পর, লাথি দিয়েই ক্ষান্ত হয়নি, সে এক পর্যায়ে তাকে দিগম্বর হতে বাধ্য করে। বিব্রত ছিনতাইকারী একে একে গায়ের সব পোশাক খুললেও, অন্তর্বাস খুলতে কিছুতেই রাজি হচ্ছিল না, কিন্তু ওই নারীর সাফ কথা- বাঁচতে চাইলে সকলের সম্মুখে সম্পূর্ণ নগ্ন হতে হবে। না হলে দেওয়া হবে পুলিশে। বেচারা ছিনতাইকারী বাধ্য হয়ে তখন মানসম্মান খুইয়ে, সম্পূর্ণ নগ্ন হয়।
এখানেই শেষ নয়, এবার ওই নারী তাকে দৌড়ে পালানোর আদেশ দেয়। ছিনতাইকারী দৌড়ে পালিয়ে হাফ ছেড়ে বাঁচে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 