News Bangla 24 BD | শাস্তি দিতে ছেলেকে জঙ্গলে ফেলে এলেন বাবা-মা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

শাস্তি দিতে সন্তানকে জঙ্গলে ফেলে এলেন বাবা-মা। এ কথা জানানোর পর ছেলেটিকে খুঁজতে পুলিশসহ কয়েক শ উদ্ধারকর্মী ওই জঙ্গলে তল্লাশি চালাচ্ছেন।

জাপানের হোক্কাইডো অঞ্চলের উত্তরে একটি পাহাড়ি জঙ্গলে সাত বছরের শিশুকে ফেলে আসার দুই দিন পরও তার সন্ধান পাওয়া যায়নি। ওই জঙ্গলে বুনো শূকরের অবাধ বিচরণ রয়েছে।

টাইমস অব ইন্ডিয়া অনলাইনের এক খবরে রোববার এ তথ্য জানানো হয়েছে।

ছেলেটির বাবা-মা পুলিশকে প্রথমে বলেছিলেন, তাকে নিয়ে জঙ্গলে সবজির খোঁজে গিয়েছিলেন তারা। এক পর্যায়ে তাদের ছেলে হারিয়েছে যায়।

এখানেই শেষ নয়। পুলিশের উপর্যুপরী জিজ্ঞাসাবাদে ছেলেটির বাবা-মা স্বীকার করেন, শাস্তি হিসেবে তাকে পাঁচ মিনিটের জন্য জঙ্গলে ছেড়ে দেন তারা। পরে প্রায় ৫০০ মিটার পথ ঘুরে এসে দেখেন যেখানে থাকার কথা ছিল, সেখানে ফিরে তার বাবা-মা আর খুঁজে পাননি তাকে।

শতাধিক সদস্যের জরুরি উদ্ধারকর্মীরা জঙ্গলে তল্লাশি অভিযান চালাচ্ছেন। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত ছেলেটির কোনো সন্ধান পাওয়া যায়নি।

এ বিভাগের অন্যান্য সংবাদ