News Bangla 24 BD | ভূমধ্যসাগরে শরণার্থী জাহাজ ডুবে নিহত ৭০০ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর জানিয়েছে ইতালি যাওয়ার পথে গত কয়েক দিনে ৭০০জনেরও বেশি শরণার্থী সাগরে ডুবে প্রাণ হারিয়েছেন। শরণার্থীদের বহনকারী তিনটি নৌকা ডুবে এই বিপুল সংখ্যক মানুষ মারা গেছেবলে জানিয়েছে ইউএনএইচসিআর।

জেনেভায় আল জাজিরাকে দেয়া সাক্ষাতকারে সংস্থাটির ইউরোপীয় মুখপাত্র উইলিয়াম স্পিন্ডার বলেন, এই সপ্তাহে ভূমধ্যসাগরে বেশ কয়েকটি প্রাণঘাতী নৌকাডুবির ঘটনা ঘটেছে।

স্পিন্ডার বলেন, ‘এর মধ্যে প্রথম নৌকাডুবির ঘটনা ঘটে গত বুধবার। প্রায় ৬০০ জনকে বহনকারী একটি নৌকা তখন ডুবে যায়। ওই ঘটনায় বেশ কয়েকজন এখনো নিখোঁজ রয়েছেন।’

এর পর বৃহস্পতিবার দ্বিতীয় ও শুক্রবার শরণার্থীদের বহনকারী তৃতীয় নৌকাডুবির ঘটনা ঘটে বলে জানান জাতিসংঘের ওই কর্মকর্তা। এতে এখন পর্যন্ত প্রায় ৭০০ ব্যক্তির কোন হদিস পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে এরা সবাই সাগরে ডুবে গেছে।

ইউএনএইচসিআর জানিয়েছে, শরণার্থীদের নিয়ে বেশ কিছু নৌকা এই মুহূর্তে ভূমধ্যসাগরে অবস্থান করছে। লিবিয়া থেকে ইতালি পৌঁছানোর চেষ্টা করছে তারা। তাদের জন্য উদ্ধার তৎপরতা চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ