ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) নিজের দল সানরাইজার্স হায়দারাবাদকে চ্যাম্পিয়ন করেই আজ রাতে ঢাকায় ফিরছেন বাংলাদেশের বিস্ময় বালক মুস্তাফিজুর রহমান। ভারতের ব্যাঙ্গালুরু থেকে আজ সোমবার রাত সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন কাটার মাস্টার। বিসিবির একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
গতকাল রোববার ফাইনালে দারুণ জমজমাট লড়াই শেষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে ৮ রানে হারিয়ে শিরোপা জিতে নেয় মুস্তাফিজের সানরাইজার্স হায়দ্রাবাদ। প্রথমবারের মতো আইপিএল খেলতে গিয়েই শিরোপার স্বাদ পেলেন এ নবীন।
মুস্তাফিজ এবারের আসরে ১৬ ম্যাচ খেলে তুলে নিয়েছেন ১৭ উইকেট। উইকেট প্রাপ্তির পাশাপাশি আলোচনায় ছিলেন রান দেয়ায় বেশ কিপটেমি করে। তার ইকোনমি রেট ৬.৯০; যা কিনা এবারের আসরে সবচেয়ে কম।
ভোটিংয়ের মাধ্যমে এবার সেরা উদীয়মান খেলোয়াড় নির্বাচন করা হয়েছে। আর তাতে এককভাবে প্রাধান্য বিস্তার করেই জিতে নেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরষ্কারটি।
উল্লেখ্য, আইপিএল খেলতে ভারতের বিভিন্ন শহরে মোট ৫৫ দিন কাটানোর পর দেশে ফিরছেন মুস্তাফিজ।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 