বাগদাদে পৃথক আত্মঘাতী হামলায় নিহত ১৭
বাগদাদের একটি বাণিজ্যিক এলাকায় পৃথক আত্মঘাতী হামলায় ১৭ জন নিহত হয়েছে। সোমবার রাজধানীর পশ্চিমে ইসলামিক স্টেট অধ্যুষিত ফালুজাহ শহরে ওই হামলা চালানো হয়েছে। ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
এখনও পর্যন্ত কোনো গোষ্ঠীই ওই হামলার দায়ভার স্বীকার করেনি। তবে সাম্প্রতিক সময়ে বাগদাদে বেশ কিছু হামলা চালিয়েছে আইএস।
বাগদাদ থেকে ৫০ কিলোমিটার উত্তরের তারমিয়াহ শহরের একটি বাজারের প্রবেশদ্বারে আত্মঘাতী হামলা চালানো হয়। ওই হামলার ঘটনায় পাঁচ বেসামরিক এবং তিন সেনা নিহত হয়েছে এবং আহত হয়েছে আরো ১৪ জন।
এছাড়া বাগদাদের পূর্বাঞ্চলীয় সদর জেলার একটি বাজারে মোটর সাইকেলে করে বোমা হামলা চালানো হয়। এতে তিন জন নিহত এবং আরো ১০ জন আহত হয়েছে।
চিকিৎসকরা হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেছে।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 