News Bangla 24 BD | আইপিএলের সবচেয়ে মিতব্যায়ী বোলার মুস্তাফিজ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

আইপিএলের সবচেয়ে মিতব্যায়ী বোলার মুস্তাফিজ


মাত্র একবছর হলো আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে মুস্তাফিজের । অভিষেকের পর ঘরের মাঠে ভারত, পাকিস্থান, দক্ষিণ আফ্রিকাকে হারানোর নায়ক ছিলেন মুস্তাফিজ।খেতাব জিতে নিয়েছেন কাটার মাস্টারের।
ভারতে ক্রিকেটের সবচেয়ে বড় আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ-আইপিএলে মাতিয়ে দেশে ফিরেছেন বিস্ময় বোলার মুস্তাফিজুর রহমান। সাথে নিয়ে এসেছে উদীয়মান বস খেলোয়াড়ের পুরস্কার।

মুস্তাফিজের বোলিংয়ে মুগ্ধ হয়েই আইপিএলের দল সানরাইজার্স হায়দরাবাদ তাকে দলে নেন। পুরো আইপিএলের আলো নিজের দিকে নিয়ে নিয়েছিলেন মুস্তাফিজ। সবচেয়ে মিতব্যায়ী বোলার ছিলেন এ টাইগার বোলার। ১৬ ম্যাচে নিয়েছেন ১৭ উইকেট। উইকেট শিকারির তালিকায় এবারের আইপিএলে ৫ম স্থানে রয়েছেন দ্য ফিজ।

আইপিএলে দলকে চ্যাম্পিয়ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন মুস্তাফিজ। দলকে শিরোপা জিতিয়ে ঢাকায় ফিরেছেন তিনি।

মাত্র একবছরে মুস্তাফিজ জিতে নিয়েছে কোটি কোটি মানুষের হৃদয়। আইপিএলের এই কয়েকদিনে বাংলাদেশের ভক্তরা মুস্তাফিজের কারণেই হায়দরাবাদকে সমর্থন করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ