News Bangla 24 BD | সৌরভের দাদাগিরিতে মুস্তাফিজ (ভিডিও) - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

সৌরভের দাদাগিরিতে মুস্তাফিজ (ভিডিও)


প্রথমবারের মতো ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলতে গিয়ে ‘দ্য ফিজ’ নামে বিশ্বজুড়ে পরিচিত পেয়েছেন বাংলাদেশের এ বিস্ময়বালক কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। বিশ্বজুড়ে ফিজের জনপ্রিয়তা এখন তুঙ্গে। এবার সৌরভ গাঙ্গুলির সঞ্চালনায় দাদাগারিতে প্রশ্ন হল মুস্তাফিজকে নিয়ে।

গতকাল জি বাংলা চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠান ‘দাদাগিরি’তে সৌরভ গাঙ্গুলী টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে মুস্তাফিজের একটি উইকেট নেয়ার ‍দৃশ্য দেখান। এরপর অংশগ্রহণকারীর কাছে জানতে চান, বাংলাদেশে এই বোলারটির নাম কি? তিনি বলেন, মুস্তাফিজুর রহমান। এরপর সৌরভ গাঙ্গুলী আবার অন্যজনের কাছে জানতে চান তিনি চ্যালেঞ্জ করতে চান কিনা। তিনি বলেন, না।

গত বছর ভারতের বিরুদ্ধে ওয়ানডে ক্রিকেটে অভিষেক হয়েছিল মুস্তাফিজুর রহমানের। আর মুস্তাফিজের হাত ধরেই ভারতের বিরুদ্ধে সিরিজ জিতেছিল বাংলাদেশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ