News Bangla 24 BD | প্রণব দা কেমন আছেন? রাষ্ট্রপতিকে মমতা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

পদবী দিয়ে সম্পর্কের পরিমাপ হয় না সে বিষয়টিই আবার বুঝিয়ে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা আর বাঙালির এক মধুর সম্পর্কের ছবি আবারো ফুটে উঠল মমতা বন্দ্যোপাধ্যায় ও ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের ক্ষণিকের সাক্ষাতে।

রেসকোর্সে কলকাতা থেকে দিল্লির রাইসিনা হিলে ফিরে যাওয়ার আগে প্রণব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে দুই মন্ত্রীকে নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

রাষ্ট্রপতিকে পেয়ে মমতা বলেন, প্রণব দা, কেমন আছেন? কয়েকটা দিন দার্জিলিংয়ে কাটিয়ে যান। একগাল হেসে, প্রণব মুখোপাধ্যায় বলেন, নিজের শরীরের যত্ন নিন, কী হাল করেছেন নিজের। অনেক পরিশ্রম করেছেন। দিল্লিতে এসে রাষ্ট্রপতি ভবনে কয়েকটা দিন বিশ্রাম নেন।

এরপর রাষ্ট্রপতি ও মুখ্যমন্ত্রী কুশল বিনিময় করেন। ফুল, চকলেট আর উত্তরীয় পরিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে বরণ করে নেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী পদে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নিয়েছেন কয়েকদিন অাগে। এরই মধ্যে কলকাতায় ব্যক্তিগত কাজে এসেছিলেন রাষ্ট্রপতি। সেখানেই সাক্ষাত হয় তাদের মধ্যে।

এ বিভাগের অন্যান্য সংবাদ