সোমালিয়ার হোটেলে গাড়িবোমা হামলায় নিহত ১৬
সোমালিয়ার রাজধানী মোগাদেসুর একটি হোটেলে আত্মঘাতী গাড়িবোমা হামলায় কমপক্ষে ১৬ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৫ জন। খবর আল জাজিরার।
বুধবারের ওই হামলার দায় স্বীকার করে নিয়েছে আল শাবাব জঙ্গি গোষ্ঠী। নিহতদের মধ্যে দুই আইনপ্রণেতা ছিল বলে খবরে উল্লেখ করা হয়েছে।
নুর মোহাম্মদ নামে পুলিশের এক শীর্ষ কর্মকর্তা জানান, আল শাবাব জঙ্গি গোষ্ঠীর হামলায় এ পর্যন্ত ১৬ বেসামরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরো ৫৫ জন।
হামলার কারণে ওই পাঁচতলা হোটেলটির ব্যাপক ক্ষতি হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হামলায় হতাহতদের খোঁজ নিতে হাসপাতাল এবং হোটেলেন সামনে স্বজনদের ভিড় জমাতে দেখা গেছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, কমপক্ষে তিনজন হামলাকারী ওই হামলার ঘটনায় যুক্ত ছিল।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 