News Bangla 24 BD | শীর্ষে রোনালদো তিনে মেসি - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মেসি-রোনালদোর দ্বৈতরথের কথা সবারই জানা। দুই জন একে অপরকে ছাড়িয়ে যেতে মরিয়া হয়ে থাকে। খেলার জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন এক জরিপের মাধ্যমে বিশ্বব্যাপি জনপ্রিয় ১০০ ক্রীড়া ব্যক্তির তালিকা করেছে। আর সেখানে মেসিকে ছাড়িয়ে ১০০ জন সেরা ক্রীড়া ব্যক্তিত্বের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছেন রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।

১০০ জনের এ তালিকায় সবাইকে পেছনে ফেলে শীর্ষে আছেন ফুটবলে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া পর্তুগিজ অধিনায়ক রোনালদো। দ্বিতীয় অবস্থানে আমেরিকান বাস্কেটবল তারকা লিব্রন জেমস রয়েছেন। তবে তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছেন যথাক্রমে লিওনেল মেসি ও নেইমার।

এদিকে ক্রিকেটার হিসেবে এ তালিকায় জায়গা পেয়েছেন ভারতের দুই ব্যাটসম্যান বিরাট কোহলি ও মহেন্দ্র সিং ধোনি। কোহলি ৮ আর ধোনি রয়েছেন ১৩ নম্বরে। একই দেশের টেনিস তারকা সানিয়া মির্জা তালিকায় রয়েছেন ৪১ নম্বরে।

এক সময়ের প্রভাবশালী ক্রীড়া ব্যক্তি আমেরিকান গলফার টাইগার উডস রয়েছেন সপ্তম অবস্থানে। আর বাস্কেটবল খেলোয়াড় কেভিন ডুরান্টের অবস্থান ষষ্ঠ। তালিকার সেরা দশের ৫ ও ১০ নম্বরে রয়েছে যথাক্রমে রজার ফেদেরার ও রাফায়েল নাদাল। আর শারাপোভা রয়েছেন আঠারো নম্বর অবস্থানে। সেরা দশের নয় নম্বরে রয়েছেন কলম্বিয়ান ফুটবলার জেমস রদ্রিগেজ।

এ বিভাগের অন্যান্য সংবাদ