কোপা আমেরিকা স্কোয়াড থেকে ছিটকে গেলেন কাকা
দগলাস কস্তার চোট তার জন্য পৌষ মাস হয়ে এসেছিল, আবার তেমনই এক চোটে সর্বনাশ হলো তার। বলা হচ্ছে ব্রাজিলিয়ান মিডফিল্ডার কাকার কথা। প্রথমে কোপা আমেরিকা স্কোয়াডে ছিলেন না। কিন্তু চোটের কারণে স্কোয়াড থেকে কস্তা ছিটকে পড়ায় ডাক পান সাবেক ফিফা বর্ষসেরা এই ফুটবলার। তবে এবার হ্যামস্ট্রিং ইনজুরিতে বিশ্বকাপের পর ফুটবলের সবচেয়ে জমজমাটপূর্ণ এই আসর থেকে ছিটকে গেলেন কাকা।
বর্তমান ওরল্যান্ডো সিটির মিডফিল্ডার কাকার চোট পরীক্ষার পর জানা গেছে, আগামী ২০ দিন তাকে মাঠের বাইরে থাকতে হবে। তাই বুধবারই কাকার পরিবর্তে সাও পাওলো তারকা গ্যানসোকে দলে ডেকেছেন ব্রাজিল কোচ কার্লোস দুঙ্গা।
আগামী ৪ জুন একুয়েডরের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ব্রাজিলের কোপা আমেরিকার শতবর্ষী আসরের অভিযান। ‘বি’ গ্রুপে এই প্রতিযোগিতায় আটবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বাকি দুই প্রতিপক্ষ হাইতি (জুন ৮) ও পেরু(জুন ১২)।

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 