টেক্সাসে বন্যায় ৫ সেনা সদস্যসহ ১২ জনের প্রাণহানি
যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় রাজ্য টেক্সাসে সপ্তাহজুড়ে প্রবল বর্ষণে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত ১২ জনের প্রাণহানি হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ। নিহতদের মধ্যে ৫ জন সেনা সদস্য রয়েছেন বলেও জানিয়েছেন তারা।
এদিকে মার্কিন সেনা ও স্থানীয় উদ্ধারকারী দলের পাশাপাশি কুকুরের সাহায্যে নিখোঁজ চার সেনা সদস্যকে উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। এছাড়া আহত তিন সেনা সদস্য হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
বন্যায় কয়েকশ’ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া তিনটি কারাগার খালি করতে হয়েছে। রাস্থাঘাট-ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে।
রাজ্যজুড়ে বিভিন্ন এলাকায় আরো প্রাণহানির ঘটনার আশঙ্কা করা হচ্ছে। মানুষদের নিরাপদে সরিয়ে নিতে কাজ করছে কর্তৃপক্ষ।
এ বিভাগের অন্যান্য সংবাদ

যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার
পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন
প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই
দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী
টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী
সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল
আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত 