News Bangla 24 BD | মুম্বাইয়ে সড়ক দুর্ঘটনায় ১৭ জন নিহতসহ আহত ৩৫ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

মুম্বাইয়ের নিকটবর্তী স্থানে মুম্বাই-পুনে এক্সপ্রেস সড়কে একটি বাস ও দুটি প্রাইভেট কারের সংঘর্ষে ১৭ জন নিহত হয়েছেন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরো ৩৫ জন।

রবিবার ভোর ৫টা ৩০ মিনিটের দিকে পুনে থেকে একটি বাস মুম্বাই শহরে প্রবেশের সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, একটি প্রাইভেট কারের চাকা পাংচার হয়ে গেলে তা ঠিক করার জন্য রাস্তার পাশে রেখে কাজ করা হচ্ছিল। এ সময় আরেকটি প্রাইভেট কার তার সামনে রাস্তার পাশে রাখা হয় পাংচার হয়ে যাওয়া গাড়িটিকে সাহায্যের জন্য। এমন সময় প্রচণ্ড গতিতে সেখানে এসে পৌঁছায় হাই ডিলাক্স বাসটি। এ সময় ঘটনাস্থলেই মারা যায় ১২ জন। পরবর্তীতে হাসপাতালে নেয়ার পথে আরো ৫ জন মারা যায়।

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এবং মৃত্যুর সংখ্যা আরো বাড়তে পারে।

এ বিভাগের অন্যান্য সংবাদ