News Bangla 24 BD | সেপ্টেম্বরে ঢাকা আসছে ইংলিশরা - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

দীর্ঘ ছয় বছর পর দুই টেস্ট আর তিন ওয়ানডে খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল। আগামী ৩০ সেপ্টেম্বর তারা ঢাকায় পা রাখবে বলে জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

তিনি বলেন, আমরা প্রায় প্রতিনিয়ত তাদের বোর্ডের সঙ্গে যোগাযোগ রাখছি। এখন পর্যন্ত জানা গেছে সফরকারী দলটি বাংলাদেশে ৩০ সেপ্টেম্বর পা রাখতে চায়।

তবে, এখনও কোনো তারিখ ঘোষণা করা হয়নি দুই দেশের ক্রিকেট বোর্ড থেকে। ২০০৩ সালের অক্টোবরের পর ইংল্যান্ড সাত বছর পর ২০১০ সালে বাংলাদেশে এসেছিল। একই বছর ইংল্যান্ড সফরে গিয়েছিল টাইগাররা। ২০১০ সালে দুটি পূর্ণাঙ্গ সিরিজ খেলার পর বাংলাদেশের সঙ্গে আর টেস্ট খেলেনি ইংলিশরা। এর মাঝে দুই দল ওয়ানডে খেলেছে ২০১১ ও ২০১৫ বিশ্বকাপে।

দুটিতেই বাংলাদেশের বিপক্ষে হেরেছে ইংলিশরা। বিস্ট্রলে নিজেদের মাটিতেই আরও একবার টাইগারদের কাছে হেরেছিল ইংলিশরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ