News Bangla 24 BD | বেলজিয়ামে দুই ট্রেনের সংঘর্ষে নিহত ৩ - News Bangla 24 BD
News Head
 ঢাকা শহরে যানজট নিরসনে ১১টি প্রস্তাবনা যুক্তরাষ্ট্র ইরানি প্রতিনিধিদের আস্থা অর্জন করতে ব্যর্থ হয়েছে-ইরানের স্পিকার পহেলা বৈশাখ কৃষক কার্ড উদ্বোধন প্রবীণ আইনজীবী ব্যারিস্টার শফিক আহমেদ আর নেই দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই-সেতুমন্ত্রী টাঙ্গাইল জেলা অ্যাডভোকেট বার সমিতির তিন সদস্যকে সাময়িকভাবে বহিষ্কার স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার-শিক্ষামন্ত্রী সাত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও বিশ্ববিদ্যালয় মঞ্জরি কমিশন-ইউজিসির চেয়ারম্যান রদবদল আজ থেকে জ্বালানি তেল বিক্রিতে কোনো রেশনিং থাকছে না-প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সৌদি আরবে যুক্তরাষ্ট্রের নাগরিকদের দেশ ছাড়ার নির্দেশ

বেলিজিয়ামের দক্ষিণাঞ্চলে যাত্রীবাহী ট্রেনের সঙ্গে মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে কর্মপক্ষে তিনজনের প্রাণহানি ঘটেছে। দেশটির হারমালে-সোস-হাই শহরের এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৪০ জন।

বেলজিয়াম রেলওয়ে কর্তৃপক্ষ (এসএনবিসি) এক বিবৃতিতে বলছে, ‘৪০ যাত্রীবাহী একটি ট্রেনের সঙ্গে একই লাইনে চলমান আরেকটি মালবাহী ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে ছয় বগির দুটি লাইনচ্যুত হয়েছে’।

একজন প্রত্যক্ষদর্শী ফ্রান্সের দৈনিক এল’অ্যাভেনিরকে বলেন, ‘ট্রেনের বগি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে’।

লাইজ থেকে নামুর শহরের মধ্যে চলাচলকারী ৪০ যাত্রীবাহী ট্রেনটি মালবাহী ট্রেনে আঘাতের সময় গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার ছিল।

এসএনবিসি বলছে, আহতদের মধ্যে বেশ কিছু যাত্রীকে ধ্বংসাবশেষের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এদের অনেকের অবস্থা আশঙ্কাজনক।

এ বিভাগের অন্যান্য সংবাদ